সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবারও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে

বুধবারও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে

বুধবারও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে

নিজস্ব প্রতিনিধি: মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের প্রবণতা বুধবারও অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এই মাসের মাঝামাঝিতে বর্ষার ভরা মৌসুমে দেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যার আশঙ্কা করছে সংস্থাটি। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, দেশের উজানে ভারি বৃষ্টির কারণে চলতি মাসের দ্বিতীয়ার্ধে উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে স্বল্প থেকে মধ্য মেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। “এ সময় বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি নিম্নচাপে রূপ নিতে পারে।” এদিকে মৌসুমী বায়ু দেশজুড়ে সক্রিয় থাকায় মধ্য আষাঢ়ের পর মাঝারি থেকে ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। আরও দুই দিন মাঝারি থেকে ভারি বৃষ্টির পর আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে, ১৭০ মিলিমিটার। এ সময় রাঙামাটিতে ১৪১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়। ভারি বৃষ্টিতে পাহাড় ধসে বান্দরবানে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে।

গেল বছর প্রকৃতিতে ভারি বর্ষণ আঁটঘাট বেঁধেছিল বর্ষা আসার আগেই। রাঙামাটিতে সর্বোচ্চ ৩৪৩ মিলিমিটার এবং ঢাকায় ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড হয়েছিল।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com