সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বৃদ্ধ বাবাকে পিটিয়ে আহত করলেন যুবলীগ নেতা

লক্ষ্মীপুরে বৃদ্ধ বাবাকে পিটিয়ে আহত করলেন যুবলীগ নেতা

লক্ষ্মীপুরে বৃদ্ধ বাবাকে পিটিয়ে আহত করলেন যুবলীগ নেতা

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাজল ইসলাম নামে এক বৃদ্ধকে (৬০) পিটিয়ে আহত করলেন তারই বড় ছেলে আব্দুল কাহার সেলিম (৩৫) নামে যুবলীগ নেতা। আহত বৃদ্ধ রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এতে ওই বৃদ্ধের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ফুলা ও বাম হাত মারাত্মক জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার দক্ষিন কেরোয়া ইউনিয়নের মোল্লার হাট এলাকার আসকর বরকন্দাজ বাড়ীতে। এঘটনায় ওই বৃদ্ধ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত আব্দুল কাহার সেলিম কেরোয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ।

হাসপাতালে চিকিৎসাধীন আহত তাজল ইসলাম জানান,তার চার ছেলে দুই মেয়ের মধ্যে সেলিম সবার বড়। সাড়ে তিন বছর আগে সৌদিআরব গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়ে বাড়ী ফিরে আসে। বেকার অবস্থায় স্থানীয়ভাবে আ’লীগের সাথে জড়িয়ে পড়ে এবং মেম্বার প্রার্থী হয়। গত তিন বছর বিভিন্ন তুচ্ছ ঘটনায় কয়েকবার আমাকে, আমার স্ত্রী ও মেয়েকে মারধর করে আসছে।

গত তিন মাস আগে আমাদেরকে সাতদিন বাড়ীতে ঢুকতে দেয়নি। সে প্রায় সময় বন্ধুদের সাথে নেশা করে বাড়ীতে আসে। বুধবার দুপুরে আমার জাতীয় পরিচয়পত্র চাইলে তা কোথায় হারিয়ে গেছে বললে আমাকে বেদম মারধর করে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এসময় বাধা দিলে আমার স্ত্রী আমেনা বেগম ও দশম শ্রেণীতে পড়ুয়া মেয়ে জান্নাতুল ফেরদাউস ইতিকেও মারধর করে । স্থানীয় লোকজন এগিয়ে আসলে সেলিম পালিয়ে যায়।

এ ঘটনায় অভিযুক্ত সেলিম বলেন, টাকা ও সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে মা-বাবার সাথে আমার বিরোধ চলে আসছে। পাসপোর্ট করার জন্য আমার বাবার জাতীয় পরিচয়পত্র চাইলে তিনি দিতে অস্বীকার করায় আমি উত্তেজিত হই। এতে বাবা আমাকে মারধর করতে গিয়ে ঘরের ভিতরে পড়ে গিয়ে আহত হন। রায়পুর থানার এসআই মোজাম্মেল জানান, ছেলে কর্তৃক বৃদ্ধ বা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকে মারধরের ঘটনাটি দুঃখ জনক। বৃদ্ধের লিখিত অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com