সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের ২ যুবকসহ ৭ বাংলাদেশি নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের ২ যুবকসহ ৭ বাংলাদেশি নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের ২ যুবকসহ ৭ বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিনিধি: সৌদি আরবের জেদ্দা শহরে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত হয়েছে। নিহতদের মধ্যে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গ্রামের বদর আলম ছেলে মোঃ আরিফ (২৫) এবং তার ভাগিনা মোঃ হারুনের ছেলে রুবেল(২২)রয়েছে। নিহত আরিফের মামা মোঃ আনোয়ার হোসেন বৃহস্পতিবার(২জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুরটোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করে।

এর আগে সৌদি আরবের স্থানীয় সময় বুধবার(৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে জেদ্দা শহরের নিকটবর্তী কিং আব্দুল আযীয সড়কের সামারি কোর্ট ও রেড সি মলের মধ্যবর্তী এলাকায় মাইক্রোবাস উল্টে ৬জন নিহত এবং ১১জন আহত হয় বলে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিহত আরিফের মামা মোঃ আনোয়ার হোসেন সৌদি আরবে নিজের স্বজনদের থেকে প্রাপ্ত খবরে বরাত দিয়ে জানান, বুধবারের দুর্ঘটনায় ঘটনাস্থলেই আরিফ নিহত হওয়ার খবর পাই। এ সময় রুবেল গুরুতর আহত হন আমরা নিশ্চিত হই। কিন্তু আজ বাংলাদেশী সময় বেলা ৩টার দিকে স্বজনরা পুনরায় ফোন করে জানান, আহত রুবেল কিং ফাহাদ হাসপাতালে চিকিৎধীন অবস্থায় মারা গেছেন। নিহত আরিফের ২জন সন্তান রয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com