সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সৌদিতে বিস্ফোরণে নিহত লক্ষ্মীপুরের দুই ভাইয়ের জানাজা শুক্রবার

সৌদিতে বিস্ফোরণে নিহত লক্ষ্মীপুরের দুই ভাইয়ের জানাজা শুক্রবার

সৌদিতে বিস্ফোরণে নিহত লক্ষ্মীপুরের দুই ভাইয়ের জানাজা শুক্রবার

নিজস্ব প্রতিনিধি: এ বছরের ১৭ এপ্রিল সৌদি আরবের আল হোলাইফা শহরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দু ভাইয়ের লাশ বাংলাদেশের উদ্দেশ্যে বর্তমানে পথে রয়েছে। বৃহস্পতিবার( ৫ জুলাই) রাত ৯টায় ঢাকায় এসে পৌঁছাবে বলে প্রত্যাশা করছেন নিহতদের স্বজনরা। এদিকে শুক্রবার (৬ জুলাই) সকাল ১০টায় এ দু ভাইয়ের নামাজই জানাজা অনুষ্ঠিত হবে এমন তথ্য দিয়ে বৃহস্পতিবার কমলনগরের বিভিন্ন স্থানে মাইকিং করতে দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এ বছরের ১৭ এপ্রিল তারিখে সৌদি আরবের আল হোলাইফা শহরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দুই সহোদরসহ সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত ও দুই সহোদর হচ্ছেন, কমলনগর উপজেলার করইতোলা বাজার সংলগ্ন চর লরেঞ্চ গ্রামের নেছার আহম্মদের ছেলে জসিম উদ্দিন(২৬)এবং তার ছোট ভাইয়ের নাম মো. ইব্রাহিম(২৩)। এ দুজন সহোদর ছাড়াও ফেনীর দু’জন, কুমিল্লার তিন’জন  রয়েছে।

 

কুমিল্লার তিনজন হলেন- চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের মরহুম আবদুল হকের ছেলে এমরানুল হক সোহেল (৩৪), ইমামুল হক মুন্না (২২) ও গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল (৩০)।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com