সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে সহকারি প্রধান শিক্ষকের মারধরে প্রধান শিক্ষক হাসপাতালে

লক্ষ্মীপুরে সহকারি প্রধান শিক্ষকের মারধরে প্রধান শিক্ষক হাসপাতালে

লক্ষ্মীপুরে সহকারি প্রধান শিক্ষকের মারধরে প্রধান শিক্ষক হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মিতালী বাজার মডেল একাডেমির বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের মারধরে প্রধান শিক্ষক রেজাউল করিম আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে কথা কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষকের কক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপস্থিত ছিলেন। আহত শিক্ষককে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, দুপুরে পরীক্ষার বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বিল্লাল হোসেন প্রধান শিক্ষক রেজাউল করিমের গায়ে হাত তোলেন। ধস্তাধস্তির এক পর্যায়ে প্রধান শিক্ষককে ফ্লোরে ফেলে বিল্লাল বেদম মারধর করেন। পরে অন্যরা এগিয়ে এসে প্রধান শিক্ষককে উদ্ধার করেন।

শরীরের বিভিন্ন অংশে আঘাত পেলেও পায়ের হাঁটুতে মারাত্মক জখম হয়েছে। পরে তাকে চাঁদপুরের একটি হাসপাতালে পাঠানো হয়। মারধরের বিষয়ে অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন বলেন, আমি কিছুই জানি না। মিতালী বাজার মডেল একাডেমির পরিচালনা কমিটির সভাপতি ফারুক আর রশিদ হাওলাদার বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত থাকলেও হঠাৎ করে ঘটনা ঘটে যাওয়ায় কিছুই বুঝে উঠতে পারি। আমরা কমিটির সদস্যরা বসে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন বলেন, ঘটনাটি কেউ আমাকে জানায়নি। খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com