সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের এক ব্যক্তি যশোরে গোলাগুলিতে নিহত

লক্ষ্মীপুরের এক ব্যক্তি যশোরে গোলাগুলিতে নিহত

লক্ষ্মীপুরের এক ব্যক্তি যশোরে গোলাগুলিতে নিহত

নিজস্ব প্রতিনিধি: যশোরে গোলাগুলিতে নিহত হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার নূর নবী (৪৫)। পুলিশের দাবি সোমবার ( ২৩ জুলাই) রাতে যশোরের মণিরামপুরে দু’দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে নিহত হয় দু ব্যক্তি। যাদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তার নাম নূর নবী (৪৫), তিনি লক্ষ্মীপুর সদরের মহাদেবপুর মালগাজী পাটোয়ারি বাড়ি এলাকার ছৈয়দ আহম্মেদের ছেলে। বুধবার সকালে যশোর জেনারেল হাসপাতাল মর্গে গিয়ে নিহতের বড় ছেলে মোহাম্মদ সুজন ও শ্যালক মোহাম্মদ সিরাজ লাশ শনাক্ত করেন। মোহাম্মদ সুজন জানান, ১৯ জুলাই সন্ধ্যায় তার বাবার সঙ্গে মোবাইল ফোনে সর্বশেষ কথা হয়। পরদিন থেকে তার সেলফোন বন্ধ ছিল।

তিনি জানান, লক্ষ্মীপুরে বাড়ি হলেও তিনি ঢাকার ফার্মগেট এলাকায় একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। ২৪ জুলাই সকালে বিভিন্ন টেলিভিশনে অজ্ঞাত দু’ব্যক্তির লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে জানতে পেরে বুধবার সকালে তারা যশোরে আসেন। তার বাবার বিরুদ্ধে কোনও মামলা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি না সূচক মন্তব্য করেন।

যোগাযোগ করা হলে যশোরের মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন বলেন, সোমবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি পরিবহন পুলিশ পাহারায় পার করে দিয়ে আসার পর গাঙ্গুলিয়া আমতলা মোড়ে পৌঁছালে গুলির শব্দ শুনতে পান খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই আইনুদ্দিন। তখন তিনি রোহিতা বাজারের দিকে খানিকটা এগিয়ে দেখেন কিছু লোক পালিয়ে যাচ্ছে। ওইসময় রাস্তার দু’পাশে দু’টি লাশ পড়ে থাকতে দেখেন তিনি। পরে অতিরক্ত পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন ওসি। একইসাথে সেখান থেকে উদ্ধার করা হয় চারটি দা, দুটি রশি ও একটি করাত।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com