সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর পৌরসভায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ হবে যেভাবে

লক্ষ্মীপুর পৌরসভায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ হবে যেভাবে

লক্ষ্মীপুর পৌরসভায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ হবে যেভাবে

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হতে যাচ্ছে বুধবার (৮আগষ্ট) থেকে। আনুষ্ঠানিকভাবে সদর উপজেলায় এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। প্রথমপর্যায়ে লক্ষ্মীপুর পৌরসভার ভোটারদের মাঝে ৯ আগষ্ট থেকে ৩০ আগষ্ট পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ করা হবে।এসময় লক্ষ্মীপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে  ৩২ হাজার পুরুষ ও ৩১ হাজার ৯ জন মহিলাসহ মোট স্মার্টকার্ড পাবেন ৬৩ হাজার ৯ জন ভোটার। এছাড়া ১ সেপ্টেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত সদর উপজেলার ২১ টি ইউনিয়নে ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণের সময়সূচী নির্ধারণ করা হয়েছে।

লক্ষ্মীপুর পৌরসভার যে কেন্দ্রে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে:

১নং ওয়ার্ডের স্মার্ট কার্ড ৯ই আগস্ট, পৌর শহীদ স্মৃতি একাডেমী কেন্দ্র

২নং ওয়ার্ডের স্মার্ট কার্ড ১১ আগস্ট আইডিয়াল স্কুল এন্ড কলেজ

৩নং ওয়ার্ডের স্মার্ট কার্ড ১২ আগস্ট লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ

৪নং ওয়ার্ডের স্মার্ট কার্ড ১৩ আগস্ট লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ

৫নং ওয়ার্ডের স্মার্ট কার্ড ১৪ আগস্ট লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন

৬নং ওয়ার্ডের স্মার্ট কার্ড ১৬ আগস্ট লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

৭নং ওয়ার্ডের স্মার্ট কার্ড ১৮ আগস্ট লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়

৮নং ওয়ার্ডের স্মার্ট কার্ড ১৯ আগস্ট লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

৯নং ওয়ার্ডের স্মার্ট কার্ড ২০ আগস্ট লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়

১০নং ওয়ার্ডের স্মার্ট কার্ড ২৫ আগস্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্র

১১নং ওয়ার্ডের স্মার্ট কার্ড ২৬ আগস্ট পুলিশ লাইন্স স্কুল

১২নং ওয়ার্ডের স্মার্ট কার্ড ২৭ আগস্ট লাহারকান্দি উচ্চ বিদ্যালয়

১৩নং ওয়ার্ডের স্মার্ট কার্ড ২৮ আগস্ট অভিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪নং ওয়ার্ডের স্মার্ট কার্ড ২৯ আগস্ট উত্তর বাঞ্চানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৫নং ওয়ার্ডের স্মার্ট কার্ড ৩০ আগস্ট ইটেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিতরণ কার্যক্রম চলবে। যথাসময়ে স্মার্টকার্ড সংগ্রহ করতে না পারলে পরবর্তী সময়ে উপজেলা নির্বাচন কমিশন থেকে স্মার্টকার্ড সংগ্রহ করার সুযোগ রয়েছে। স্মার্ট জাতীয় পরিচয়পত্র নেওয়ার সময় প্রত্যেক ভোটারের দু হাতের ১০ আঙ্গুলের ছাপ এবং দু চোখের আইরিশ ইমেজ প্রদান করতে হবে। এসময় অবশ্যই বর্তমান জাতীয় পরিচয়পত্র কিংবা নিবন্ধন স্লিপ সঙ্গে আনতে হবে। প্রত্যেক ভোটার উপস্থিত থেকে তার স্মার্টকার্ড নিবে, অন্য কেউ কোন ভাবেই নিতে পারবেনা।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com