সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
জার্মান সংসদে আমন্ত্রন পেলেন লক্ষ্মীপুরের রাশেদ

জার্মান সংসদে আমন্ত্রন পেলেন লক্ষ্মীপুরের রাশেদ

জার্মান সংসদে আমন্ত্রন পেলেন লক্ষ্মীপুরের রাশেদ

সাজ্জাদুর রহমান: জার্মানির শিক্ষা ও গবেষণা মন্ত্রণালয়ের একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসে (ডাড-২০১৮) সামার স্কুলের স্কলারশিপের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী সাইয়েদ রাশেদ হাছান চৌধুরী। তাকে জার্মানির জাতীয় সংসদেও আমন্ত্রণ জানানো হয়েছে। বিশ্বের আরও ২১টি দেশের শিক্ষার্থীর সঙ্গে বাংলাদেশের পতাকা নিয়ে প্রতিনিধিত্ব করার জন্য আমন্ত্রিত হয়েছেন তিনি। রোববার (১২ আগস্ট) বিকেলে তিনি জার্মানিতে পৌঁছেছেন বলে তার স্বজনরা জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্সে যথাক্রমে ডিন’স মেরিট লিস্ট অব অনার ও ডিন’স মেরিট লিস্ট অব এক্সিলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত এ শিক্ষার্থী বর্তমানে তুরস্কের আঙ্কারা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত।

আরো পড়ুন: তুরস্কে কোরআন প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন লক্ষ্মীপুরের রাশেদ

তিনি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মাতাব্বরনগর মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আলীস হোছাইনের ছেলে। রাশেদের পাওয়া আমন্ত্রণপত্রের তথ্য জানিয়ে স্বজনরা বলেন, আগামী ২০ আগস্ট তিনি জার্মানির ইউনিভার্সিটি অব ইর্ফোটে ‘কনফেশোনালাইজেশন থিওরি’, ১৪ সেপ্টেম্বর গটিঙ্গেন ইউনিভার্সিটিতে ‘দক্ষিণ এশিয়ায় নারীদের নিরাপত্তা’ বিষয়ের ওপরে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।

রাশেদ ২০১৬ সালে তুরস্কের গভর্নমেন্ট স্কলারশিপে আঙ্কারা বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার জন্য মনোনীত হন। ওই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পরীক্ষার প্রথমপর্বে ফ্যাকাল্টিতে প্রথম স্থান অর্জন করেন। এছাড়া ২০১৭ সালে তুরস্কে আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করেন তিনি। ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ফলিসি স্টাডিজ’র স্কুল কো-অর্ডিনেটর এবং ‘রিসার্চ সেন্টার অব সিভিলাইজেশন, সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটি স্টাডিজ’র সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে গবেষণা করছেন রাশেদ। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশে কনফারেন্সে যোগ দিয়ে তার গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করেছেন।

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

জাতীয় শ্রমিক শক্তি’র যুগ্ম সদস্য সচিব হলেন লক্ষ্মীপুরের ‘পীরাচা’

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com