সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ আগষ্ট থেকে সকল মোবাইলে ৪৫ পয়সা কলরেট চালু

১৪ আগষ্ট থেকে সকল মোবাইলে ৪৫ পয়সা কলরেট চালু

১৪ আগষ্ট থেকে সকল মোবাইলে ৪৫ পয়সা কলরেট চালু

নিজস্ব প্রতিনিধি: মোবাইল ফোনে সকল অপারেটরে প্রতি মিনিট সর্বনিম্ন ৪৫ পয়সা ট্যারিফ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। দেশের সব অপারেটরকে ১৪ অগাস্ট প্রথম প্রহর, অর্থাৎ সোমবার রাত ১২টা ১টা মিনিট থেকেই নতুন ট্যারিফ প্ল্যানকার্যকর করতে বলা হয়েছে ওই চিঠিতে।

নতুন সিদ্ধান্তের ফলে অন-নেট, অফ-নেটের ট্যারিফ সীমার ব্যবধান আর থাকল না। গ্রাহক যে অপারেটরেই কথা বলুক না কেন, প্রতি মিনিটে তার খরচ হবে প্যাকেজ, বান্ডেল আর সময় ভেদে ৪৫ পয়সা থেকে ২ টাকার মধ্যে। সেই সঙ্গে আগের মতই ভ্যাট ও অন্যান্য শুল্ক প্রযোজ্য হবে।

গ্রাহক সংখ্যার দিক দিয়ে এগিয়ে থাকা অপারেটররা অন-নেটে নানা অফার ও বান্ডেল দিয়ে অন্যান্য অপারেটরদের তুলনায় বেশি সুবিধা পেত। অভিন্ন ট্যারিফ সীমা নির্ধারণ করে দেওয়ায় বাজারে ভারসাম্য আসবে। এর ফলে গ্রাহকের অন-নেট, অফ-নেট প্যাকেজের ঝামেলা থাকল না। গ্রাহকের কাছে বিষয়গুলো আরও সহজ হল।

সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে গ্রাহকের রিচার্জ করা অর্থ বা টক টাইম অথবা এয়ার টাইম এবং চালু সকল রেগুলার প্যাকেজ বা অফার অথবা বান্ডেল নতুন ট্যারিফ প্ল্যানের আওতায় সমন্বয় করতে হবে। বিষয়টি গ্রাহকদের জানিয়েও দিতে হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com