সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জে হামলায় আহত যুবলীগ নেতা হাসপাতালে

রামগঞ্জে হামলায় আহত যুবলীগ নেতা হাসপাতালে

রামগঞ্জে হামলায় আহত যুবলীগ নেতা হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি:  লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য রিয়াদ হোসেনের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। রবিবার (২৬ আগষ্ট) বিকেলে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচী পালন করা হয়। এসময় হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ চাওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে পৌর শহরের এনসিসি ব্যাংকের সামনে আঙ্গারপাড়া এলাকার কাউছার হোসেন সহযোগীদের নিয়ে রিয়াদের ওপর এ হামলা চালায়। আহত রিয়াদ উপজেলার ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শহিদ উল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় যুবলীগ নেতা রিয়াদ ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান মঞ্জু বন্ধুদের নিয়ে এনসিসি ব্যাংকের সামনে দাঁড়িয়ে ছিল। হঠাৎ কাউছার ১৪-১৫ সহযোগী নিয়ে এসে রিয়াদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় মঞ্জু বাঁধা দিতে গেলে নাজেহাল করা হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হামলার ঘটনায় আহত রিয়াদের বাবা শহিদ উল্যা রবিবার রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

এদিকে আহত রিয়াদকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ। এসময় তারা রিয়াদের শারীরিক খোঁজ-খবর নেন।
অন্যদিকে হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ খান, দপ্তর সম্পাদক আবু তাহের কারী, ধর্ম বিষয়ক সম্পদক নেছার আহম্মদ ভুইয়া, ইউপি সদস্য তোফাজ্জল হোসেন, মতিউর রহমান মানিক, কামাল হোসেন লিটন, বিল্লাল হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।
এ ব্যাপারে রামগঞ্জ থানার ওসি মোঃ তোতা মিয়া বলেন, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চলছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com