সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সরকারের উন্নয়ন অগ্রযাত্রার কথা তুলে ধরে লক্ষ্মীপুরে লিফলেট

সরকারের উন্নয়ন অগ্রযাত্রার কথা তুলে ধরে লক্ষ্মীপুরে লিফলেট

সরকারের উন্নয়ন অগ্রযাত্রার কথা তুলে ধরে লক্ষ্মীপুরে লিফলেট

নিজস্ব  প্রতিনিধি : আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রার কথা তুলে ধরে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ আগস্ট) দিনব্যাপী জেলা সদরের চন্দ্রগঞ্জ ও উত্তর জয়পুর ইউনিয়ন ঘুরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচী পালন করা হয়।

লিফলেটে উল্লেখিত স্লোগান গুলো হলো “জেগেছে জনতা বেঁধেছে জোট, আবার দেবে নৌকায় ভোট” এবং “থাকবো নাকো পিছিয়ে, নৌকায় ভোট দিয়ে যাব এগিয়ে”। এছাড়াও সরকারের অগ্রাধিকার ভিত্তিক মহাপ্রকল্প সমূহ, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা বলয়, সড়ক পরিবহন ও যোগাযোগ খাতের উন্নয়ন অগ্রযাত্রার কথা উল্লেখ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সামছুদ্দিন সাজু, সাবেক ছাত্রনেতা আব্দুস সাত্তার, ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী।

এদিন সকালে সদর উপজেলার ভবানীগঞ্জে গিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু বিজন বিহারী ঘোষের অসুস্থ্য মাকে দেখতে যান আওয়ামী লীগ নেতা সাত্তার।

অধ্যক্ষ এম এ সাত্তার আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-০৩ (সদর) সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের চেয়ারম্যান।

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম খুনের শিকার হয়েছে : আযম খান 

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com