সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
নোয়াখালী, বাগেরহাট, পটুয়াখালীতে বিমানবন্দর হবে: সংসদে বিমানমন্ত্রী

নোয়াখালী, বাগেরহাট, পটুয়াখালীতে বিমানবন্দর হবে: সংসদে বিমানমন্ত্রী

নোয়াখালী, বাগেরহাট, পটুয়াখালীতে বিমানবন্দর হবে: সংসদে বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: সংসদ সদস্য নবী নেওয়াজের প্রশ্নের জবাবে বিমান ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেন, ‘নোয়াখালী, বাগেরহাট ও পটুয়াখালী জেলায় তিনটি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। এ জন্য বাগেরহাট জেলায় ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। নোয়াখালীতে একটি এয়ারস্ট্রিপ আছে। সেটিকে উন্নয়নের মাধ্যমে বিমানবন্দরে রূপান্তর করা হবে।’

সংসদ সদস্য সানজিদা খানেমর প্রশ্নের জবাবে বিমান ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেন, ‘চাহিদার আলোকে বিমানের রুট সম্প্রসারণের জন্য বিমানবহরে নতুন প্রজন্মের চারটি বোয়িং-৭৮৭ উড়োজাহাজ কেনার জন্য বোয়িং কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী এরই মধ্যে একটি বোয়িং বিমান বহরে যুক্ত হয়েছে। আগামী নভেম্বরে আরও একটি বোয়িং যুক্ত হবে। বাকি দুটি যুক্ত হবে ২০১৯ সালে। এ ছাড়া একটি ড্যাশ-৮ উড়োজাহাজ এ মাসে বিমান বহরে যুক্ত হবে। আরও তিনটি ড্যাশ-৮ ২০২০ সালে যুক্ত হবে।’

উম্মে রাজিয়ার প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে পাঁচটি বিমানবন্দর পরিত্যক্ত অবস্থায় আছে। এগুলো হলো ঈশ্বরদী, ঠাকুরগাঁও, লামনিরহাট, শমসের নগর ও কুমিল্লা বিমানবন্দর।’

স্পিকার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫টা ১০ মিনিটে সংসদের অধিবেশন শুরু হয়। পরে বিদ্যুৎবিভ্রাটের কারণে সন্ধ্যা সোয়া ৬টার দিকে অধিবেশনের অন্যান্য কার্যক্রম স্থগিত রেখে বৈঠক মুলতবি করা হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com