সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে আছেন অধ্যক্ষ এমএ সাত্তার

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে আছেন অধ্যক্ষ এমএ সাত্তার

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে আছেন অধ্যক্ষ এমএ সাত্তার

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদ (ইউএনজিএ)-র ৭৩তম অধিবেশনে যোগ দিতে সপ্তাহব্যাপী সরকারি সফরে  শুক্রবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পথে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন, ঢাকার মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার বর্তমানে নিউইয়র্কে  আছেন। তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-০৩ (সদর) সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

বিশেষ সূত্রে জানা যায়, বিশেষ ব্যক্তিত্ব হিসেবে প্রথমবারের মত প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে অধ্যক্ষ এমএ সাত্তার বিদেশ ভ্রমণে আছেন। আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রীর সঙ্গে দেশে ফিরে আসার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত অধ্যক্ষ এম এ সাত্তার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটা তার জন্য একটি সৌভাগ্য।

এদিকে অধ্যক্ষ এম এ সাত্তার কে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মনোনীত করায় লক্ষ্মীপুর-০৩ সদর আসনের আওয়ামী লীগের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদ (ইউএনজিএ)-র ৭৩তম অধিবেশনে যোগ দিতে সপ্তাহব্যাপী সরকারি সফরে (২১ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পথে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগদান করার কথা রয়েছে।

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

জাতীয় শ্রমিক শক্তি’র যুগ্ম সদস্য সচিব হলেন লক্ষ্মীপুরের ‘পীরাচা’

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com