সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
মোবাইল ব্যাংকিং সেবা 'নগদ' আসছে

মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’ আসছে

মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’ আসছে

নিজস্ব প্রতিনিধি: দেশের মানুষের ডিজিটাল লেনদেনে অন্তর্ভুক্তি নিশ্চিত ও অধিকতর সেবা দিতে বাংলাদেশ ডাক বিভাগ চালু করছে ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। অধিকতর নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা বজায় রেখে মানুষকে আরও বেশি লেনদেনের স্বাধীনতা প্রদানের লক্ষ্য এমন সেবা শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ডাক বিভাগ। তবে ডাক বিভাগ ছাড়াও এ সেবাটি এবার সারাদেশ ব্যাপী বিভিন্ন দোকানে পাওয়া যাবে।

‘নগদ’ নামের সেবাটি পরিচালিত হবে ডাক বিভাগের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত ‘বাংলাদেশ পোস্টাল অ্যাক্ট এমেন্ডমেন্ট ২০১০’ এর ৩ এর ২এফ ধারা অনুযায়ী।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ডাক বিভাগ জানিয়েছে, ২০১০ সালে শুরু হওয়া বাংলাদেশ ডাক বিভাগের পোস্টাল ক্যাশ কার্ড সার্ভিস ছিল দেশের প্রথম ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস।

ডিজিটাল বাংলাদেশ ভিশনকে সামনে রেখে যাত্রা শুরু হয়েছিল ডাক বিভাগের সেবাটি। ডাক বিভাগের দেশব্যাপী অবকাঠামো এবং আর্থিক সেবা প্রদানের ক্ষেত্রে প্রায় এক শতাব্দীরও অধিক অভিজ্ঞতা এই ক্ষেত্রে মূল অনুঘটক হিসেবে বিবেচিত হয়েছিল বলে জানায় প্রতিষ্ঠানটি।

ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল বলেন, সরকারি প্রতিষ্ঠান হিসেবে আর্থিক লেনদেন ব্যবস্থাপনায় ডাক বিভাগের রয়েছে শত বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা। দেশব্যাপী ৯৮৮৬টি পোস্ট অফিস এবং কর্মচারীদের তত্ত্বাবধানে ডিজিটাল ফিন্যান্সিয়াল খাতে যেকোন অনিয়ম দ্রুত এবং দক্ষতার সঙ্গে মোকাবেলা করার সামর্থ্য রয়েছে আমাদের।

ডাক বিভাগ সফলতার সঙ্গে ওর্য়াল্ড ব্যাংক, রেডক্রস, ইউএনডিপি, এটুআই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মতো প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজেক্টের আওতায় প্রান্তিক পর্যায়ে আর্থিক লেনদেন বহু বছর ধরে করে আসছে। আর এই বিশেষ সেবাটির যথাযথ পরিচালনায় সরকারি দিক নির্দেশনা তো থাকছেই। অতএব এর সঙ্গে অন্য কোন নিয়ন্ত্রক ব্যবস্থার অধিক্রমন হওয়ার কোন সুযোগ নেই বলে জানান ওই কর্মকর্তা।

এছাড়াও সেবাটিকে আরও অভিনবত্বের মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষে সকল নিয়ম মেনে মাস্টার এজেন্ট হিসেবে থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেড নিয়োগ দেয়া হয়েছে বলেও জানানো হয়।

দুই তৃতীয়াংশ মানুষ এখনো যথাযথ কোন প্রকার আর্থিক সেবার আওতার রয়েছে, প্রান্তিক পর্যায়ের মানুষকে আর্থিক অন্তভুক্তির আওতায় আনার ক্ষেত্রে এবং এই খাতের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এই সেবাটি কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে প্রত্যাশা করছে ডাক বিভাগ।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com