সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়বে ৫২ জন

নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়বে ৫২ জন

নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়বে ৫২ জন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে প্রতি আসনের বিপরীতে লড়বে ৫২ জন।এবার ৬টি ইউনিটের মোট ১৩৪০ আসনের বিপরীতে ৭০২৯৮ আবেদন অনলাইনে জমা পড়েছে।বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ডিরেক্টর ও ভর্তি কমিটির সদস্য মোহাম্মদ নুরুজ্জামান ভুঞা এ তথ্য জানান।তিনি জানান, এ শিক্ষাবর্ষে  এ ইউনিটে ২৩,৯৩২, বি ইউনিটে ২০৯৯৬, সি ইউনিটে ৬০৭৬, ডি ইউনিটে ১২৭৪১, ই ইউনিটে ৩২৩৭ ও এফ ইউনিটে ৩৩১৬ জন শিক্ষার্থী আবেদন করেছে।জানা গেছে,

বুধবার বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে।এ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর সকাল ১০.৩০ – দুপুর ১২.০০ টা, বি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর বিকেল ৩.০০ – ৪.৩০ টা পর্যন্ত। সি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর সকাল ১০.৩০ – দুপুর ১২.০০ টা, ডি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর বিকেল ৩.০০ – ৪.০০ টা পর্যন্ত। ই ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর সকাল ১০.৩০ – দুপুর ১১.৩০ টা, এফ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর বিকেল ৩.০০ – ৪.০০ টা পর্যন্ত। ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ৩০ অক্টোবর।

শিক্ষা ও ক্যারিয়ার আরও সংবাদ

৩৬ বছরের শিক্ষকতা শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা

এসএসসির কেন্দ্র পরিবর্তন করায় লক্ষ্মীপুর জেলাব্যাপি অভিভাবকদের মাঝে ক্ষোভ, শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুর-নোয়াখালী-ফেনীর ১ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

রামগতি আহমদিয়া কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

চন্দ্রগঞ্জে শাহ আলম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ আঞ্চলিক গণিত অলিম্পিয়াড

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com