সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে কুকুরের কামড়ে শিশু-নারীসহ আহত ২৫

লক্ষ্মীপুরে কুকুরের কামড়ে শিশু-নারীসহ আহত ২৫

লক্ষ্মীপুরে কুকুরের কামড়ে শিশু-নারীসহ আহত ২৫

কাজল কায়েস  : লক্ষ্মীপুরে কুকুরের কামড়ে শিশু ও নারীসহ ২৫ জন আহত হয়েছে। এর মধ্যে অধিকাংশ শিশু। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত কুকুরে কামড়ে আক্রান্ত হয়ে তারা সদর হাসপাতালে ভর্তি হয়।

লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের লামচরী ও ৫ নম্বর ওয়ার্ডের শাখারি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কুকুরের কামড়ে শিশু সামিরের চোখ ক্ষতিগ্রস্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে লামচরী, শাখারীপাড়া ও আশপাশ এলাকায় কুকুর আতঙ্ক বিরাজ করছে।

আহতরা হলো- মুন্নি (১২), তাসলিম (১৪), নোমান (২৭), রুমি (১৩), দুরন্ত (৭), সামির (১০), নাহিদা (৮), সমির (১০), নাহিয়ান (১০), শিরিন আক্তার (৪৫), শ্রাবণ (৮), নিশু (১৫), আহাদ (৫), নুর নাহার (৪৫), তানহা (৫), জাহাঙ্গীর (২৫), রাফি (১১), রিহান (৪), আবদুল্লাহ (৩), তাসনিম (৭), আসিফ (২০), অহিদ (৭), সিহাব (৮), নুর হোসেন (৪৩) ও তীর্থ (৪)। তাদের বাড়ি পৌরসভার লামচরী ও শাখারীপাড়ায়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, স্বজনরা আক্রান্তদের হাসপাতালে নিয়ে এসেছে। এখানে তাদের চিকিৎসা চলছে। আক্রান্তদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ রয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com