সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন সংগ্রহ করেছেন যারা

লক্ষ্মীপুর-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন সংগ্রহ করেছেন যারা

লক্ষ্মীপুর-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন সংগ্রহ করেছেন যারা

ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির প্রথম ও দ্বিতীয় দিন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের জন্য নিজ নিজ অনুসারীদের নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন অন্তত ৮ জন প্রাথী। মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হচ্ছেন: লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হক মিলন, সহ-সভাপতি শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য দেওয়ান সুলতান আহমেদ, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফিক মাহমুদ পিন্টু, সহ-সভাপতি শামছুল ইসলাম মিজান, সদস্য মাইন উদ্দিন মাইনু, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এম এ মমিন পাটওয়ারী।

শুক্রবার সকালে মনোনয়ন ফরম বিক্রি কর্মসূচি উদ্বোধনের পরপরই আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ফরম কেনার হিড়িক পড়ে যায়। কার্যালয়ের ভেতরে-বাইরে নেতাকর্মীদের ভিড় লেগে যায়।অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে, কার্যালয়ের গেট বন্ধ করে দিতে বাধ্য হন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা।কিন্তু নেতাকর্মীরা ধাক্কা দিয়ে গেট খুলে ভেতরে প্রবেশ করেন। সভাপতির কার্যালয় ও আশপাশে লোকসমাগমের কারণে তিল ধারণের ঠাঁই ছিল না।

লক্ষ্মীপুর-১ আসন তথ্য:
১০টি ইউনিয়ন ও রামগঞ্জ পৌরসভা নিয়ে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন। জাতীয় সংসদের ২৭৪ নম্বর এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৭২ জন। এরমধ্যে পুরুষ এক লাখ ৮৮৩ এবং নারী এক লাখ ৪৮৯ জন।

আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থী:

এই আসনের প্রার্থী আনোয়ার খাঁন মডার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন খাঁন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিল্পপতি সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সফিক মাহমুদ পিন্টু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক মমিন পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও আওয়ামী লীগ নেতা মাহবুব আলম ।

তরীকত ফেডারেশনের প্রার্থী:

বর্তমান সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল

এলডিপি’র প্রার্থী:

এলডিপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম।

বিএনপির মনোনয়ন প্রার্থী: 

সাবেক এমপি নাজিম উদ্দিন আহমেদ, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক কমিশনার হারুনুর রশিদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদুর রহমান মাহমুদ ও শামসুল আলম।

বিগত নির্বাচনের ইতিহাস: গত ১০টি নির্বাচনে ৫ বার আসনটি দখলে রেখেছে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন একবার করে।

আরো সংবাদ:

লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী যারা

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com