সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে জরায়ু কাটায় প্রসূতির মৃত্যু, উপশম হাসপাতালের এমডি আটক

লক্ষ্মীপুরে জরায়ু কাটায় প্রসূতির মৃত্যু, উপশম হাসপাতালের এমডি আটক

লক্ষ্মীপুরে জরায়ু কাটায় প্রসূতির মৃত্যু, উপশম হাসপাতালের এমডি আটক

লক্ষ্মীপুরে বিচিত্রা কর নামে এক প্রসূতির অপারেশনের সময় জরায়ু কাটায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে হসপিটাল ঘেরাও করে বিক্ষোভ করেন স্বজনরা। বৃহস্পতিবার ( ৬জুন) রাত ১০ টার দিকে শহরের উপশম (প্রা:) হসপিটালে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ এসে হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত বিচিত্রা পৌর শহরের শাখারী পাড়া এলাকার বাবলু করের স্ত্রী।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সকালে প্রসব জনিত কারণে বিচিত্রাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালটির গাইনী বিশেষজ্ঞ ডা. বসাক কুমারের নির্দেশে তাকে উপশম প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়। বিকালে ওই চিকিৎসক বিচিত্রা করকে সিজারের মাধ্যমে মেয়ে সন্তান প্রসব করান।

সন্ধ্যায় প্রসূতির পেটে ব্যাথা অনুভব হলে আবারো তাকে রাত ৯টার দিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশনে কেটে ফেলা হয় তার জরায়ু । পরে অতিরিক্ত রক্তক্ষরণে রোগীর মৃত্যু হয়। এদিকে সিজারের রোগীর জরায়ু কেটে ফেলার ঘটনাকে স্বজনরা ভুল চিকিৎসা দাবি করে রোগীর মৃত্যুর প্রতিবাদ জানায়। এ সময় খবর পেয়ে স্বজনরা হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেন।

অভিযুক্ত চিকিৎসক আত্মগোপন করে আর কর্তৃপক্ষ হাসপাতালের মূল ফটকে তালা ঝুলিয়ে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেন। এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডিকে আটক করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রসঙ্গত, উপশম হাসপাতালে ভুল চিকিৎসায় ও কর্তৃপক্ষের উদাসিনতায় প্রায়ই রোগীর মৃত্যু হয় । এসব ঘটনায় একাধিকবার হাসপাতালটি ভাংচুর ও জরিমানা দেওয়ার ঘটনা ঘটেছে।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com