সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সাউথ এশিয়া লিবারেল বুথক্যাম্পে বাংলাদেশ থেকে যোগ দিচ্ছেন লক্ষ্মীপুরের রবিউল

সাউথ এশিয়া লিবারেল বুথক্যাম্পে বাংলাদেশ থেকে যোগ দিচ্ছেন লক্ষ্মীপুরের রবিউল

সাউথ এশিয়া লিবারেল বুথক্যাম্পে বাংলাদেশ থেকে যোগ দিচ্ছেন লক্ষ্মীপুরের রবিউল

সাউথ এশিয়া লিবারেল ইনোভেশন বুথক্যাম্প-২০১৯ এ অংশ নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি দল। ফ্রেডরিক নাউম্যান ফাউন্ডেশনের আমন্ত্রনে ফুল ফান্ডের আন্তর্জাতিক এই ক্যাম্পে যোগ দেওয়ার উদ্দেশ্যে ১৪ অক্টোবর ভারতের ব্যঙ্গালুর পৌঁছেছেন তিন সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দল। ক্যাম্পটি ১৪ অক্টোবর থেকে ১৯ অক্টোবর তারিখ পর্যন্ত ভারতের ব্যাঙ্গালুর হিলটন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিনিধি দলের তিনজনের একজন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ২ নং সাহেবের হাট ইউনিয়নের নুরুল আলমের ছেলে রবিউল আলম। রবিউল আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
আন্তর্জাতিক এই ক্যাম্পটিতে বাংলাদেশ থেকে এই বছর তিনজন তরুণসহ দক্ষিণ এশিয়ার সর্বমোট ২০ জন উদিয়মান তরুণ অংশগ্রহন করে।
উল্লেখ্য রবিউল আলম গত মার্চ মাসে স্টুডেন্ট ফর লিবার্টির আমন্ত্রনে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া লিবার্টি ফোরাম-২০১৯ এ অংশগ্রহণ করেন।

শিক্ষা ও ক্যারিয়ার আরও সংবাদ

জুনিয়র ক্রেডিট অফিসার ও ক্রেডিট অফিসার নিচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)

মাধ্যমিক শিক্ষায় বড় সংস্কারের প্রস্তাব: ৫ বিষয়ের বেশি পাবলিক পরীক্ষা নয়

৩৬ বছরের শিক্ষকতা শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা

এসএসসির কেন্দ্র পরিবর্তন করায় লক্ষ্মীপুর জেলাব্যাপি অভিভাবকদের মাঝে ক্ষোভ, শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুর-নোয়াখালী-ফেনীর ১ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

রামগতি আহমদিয়া কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com