সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের নেতৃত্বে ডা: সমর ও তুহিন

লক্ষ্মীপুর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের নেতৃত্বে ডা: সমর ও তুহিন

লক্ষ্মীপুর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের নেতৃত্বে ডা: সমর ও তুহিন

উৎসব মুখর পরিবেশে লক্ষ্মীপুর জেলা প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কার্যকরি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের ভোটে সভাপতি পদে নেতৃত্ব পেয়েছেন গ্রীন লাইফ মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা: কামালুর রহিম সমর এবং সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব পেয়েছেন,  মাতৃছায়া হাসপাতালেন উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান তুহিন।

রবিবার (৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত লক্ষ্মীপুর জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে ভোট গ্রহন সম্পন্ন হয়।

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। এতে ৭৩জন ভোটারের মধ্যে ৭০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বাকি নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি হিসেবে রামগঞ্জ আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মু. নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক হিসেবে নিউ সেন্ট্রাল মেডিকেল সার্ভিসেসের চেয়ারম্যান মাসুদ আলম, কোষাধ্যক্ষ হিসেবে সেবা ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক হিসেবে ম্যাক্স কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলিম উল্লাহ পিন্টু, ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে সেতু বন্ধন ডায়াগনষ্টিক কমপ্লেসের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, প্রচার সম্পাদক হিসেবে হেলথ কেয়ার মেডিকেল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মামুন হোসেন।
নির্বাচনে ৩জন সভাপতি পদপ্রার্থী, ১জন সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী, ২জন সাধারন সম্পাদক পদপ্রার্থী, ৩জন সাংগঠনিক সম্পাদক, ৩জন কোষাধ্যক্ষ, ২জন দপ্তর সম্পাদক, ১জন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং ৩জন প্রচার সম্পাদক পদপ্রার্থী হিসেবে প্রতিদ্ধন্ধীতা করেছেন।
নির্বাচিতরা কমিটিতে আরো ৮জন সদস্যকে অন্তর্ভূক্ত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com