সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আমাদের লক্ষ্মীপুর পত্রিকার ডিক্লারেশন প্রদান

দৈনিক আমাদের লক্ষ্মীপুর পত্রিকার ডিক্লারেশন প্রদান

দৈনিক আমাদের লক্ষ্মীপুর পত্রিকার ডিক্লারেশন প্রদান

বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন ও নিয়মিত প্রকাশনার লক্ষ্য নিয়ে আত্ম প্রকাশ করেছে দৈনিক আমাদের লক্ষ্মীপুর নামক স্থানীয় পত্রিকা। সোমবার( ৯ ডিসেম্বর) জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এই পত্রিকার ডিক্লারেশন প্রদান করেন।

এসময় পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক বায়েজীদ ভূঁইয়ার হাতে কপি তুলে দেন জেলা প্রশাসক। জানা যায়, এর আগে বায়েজীদ ভূঁইয়া ঢাকা থেকে প্রকাশিত দৈনিক লাখো কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে এবং লক্ষ্মীপুর থেকে প্রকাশিত ঐতিহ্যবাহী ‘সাপ্তাহিক এলান পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক-এর দায়িত্ব পালন করেন।

এসময় পাঠকের কাছে এলান ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বায়েজীদ ভূঁইয়া লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ঐতিহ্যবাহী লুধুয়া ভূঁইয়া পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি এর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এ ব্যাপারে বায়েজিদ ভূঁইয়া সাংবাদিকদের জানান, পত্রিকাটি বিশ্বাস যোগ্য ও পাঠক প্রিয় করতে চাই। পাশাপাশি বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি পাঠককে সকল ধরনের বাড়তি তথ্য দিতে চাই’। এজন্য সাংবাদিকসহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। খুব শিঘ্রই বাজারে আসবে দৈনিক আমাদের লক্ষ্মীপুর পত্রিকাটি

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com