সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
করোনায় ব্যবসা বাণিজ্য বন্ধ: দোকান আর বাড়ি ভাড়ার চিন্তায় লক্ষ্মীপুরের ভাড়াটিয়ারা

করোনায় ব্যবসা বাণিজ্য বন্ধ: দোকান আর বাড়ি ভাড়ার চিন্তায় লক্ষ্মীপুরের ভাড়াটিয়ারা

করোনায় ব্যবসা বাণিজ্য বন্ধ: দোকান আর বাড়ি ভাড়ার চিন্তায় লক্ষ্মীপুরের ভাড়াটিয়ারা

করোনা ভাইরাসের সংক্রামক প্রতিরোধে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুর জেলা শহরসহ পুরো জেলার নির্দিষ্ট কয়েক প্রকারের দোকান ছাড়া প্রায় সব রকমের দোকান পাঠ গত ২৫ মার্চ থেকে বন্ধ রয়েছে। করোনা ভাইরাসের কারণে মালিক, শ্রমিক ও কর্মচারীদের ভাইরাস সংক্রমণ এড়াতে দোকান মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে। 

২৬ মার্চ থেকে জেলার রামগতি, কমলনগর, রায়পুর এবং রামগঞ্জ উপজেলার অনুমোদিত কিছু দোকান ছাড়া প্রায় সব রকমের দোকানপাঠ বন্ধ রয়েছে।

এদিকে লক্ষ্মীপুর জেলা শহরের মসজিদ মার্কেটের দোকানদার মো: জামাল জানান, ২৫ মার্চ থেকে আনুষ্ঠানিক দোকানপাঠ বন্ধ থাকলেও ব্যবসার ওপর হুমকি শুরু হয় মূলত ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই।

পৌর মার্কেটের টেলিকম ব্যবসায়ী স্বপন জানান, মার্কেট পরিচালনা কমিটির নির্দেশে দোকানগুলো বন্ধ রাখে ব্যবসায়ীরা। কিন্ত দোকান বন্ধ রাখলেও বিদ্যুৎ বিল, মার্কেটের সার্ভিস চার্জ ও ভাড়া কিন্ত চলছে। এ ব্যাপারে কোন নির্দেশনা নেই ।

এছাড়া লক্ষ্মীপুর শহর, রায়পুর, রামগঞ্জ , কমলনগর এবং রামগতির বিভিন্ন হাট বাজারের বিভিন্ন রকমের ভাড়াটিয়া ব্যবসায়ীরা জানায়, চলতি মাসে ব্যবসার অবস্থা একেবারেই খারাপ।

তারপর আবার এ সপ্তাহে দোকান পুরোই বন্ধ । এতে কর্মচারীদের বেতনসহ দোকানে যাবতীয় ব্যয় বহনে ক্ষতিগ্রস্থ হবেন তারা। ব্যবসায়ীদের দাবী মার্কেট মালিক এবং দোকান মালিকরা যদি ব্যবসায়ীদের স্বার্থে একটু সহযোগিতার হাত প্রসারিত করেন। দোকানদারা সহযোগীতা মূলকভাবে দূর্যোগকালীন সময়ে তাদের ভাড়া মওকুফের দাবি জানান।

এ মাসের ভাড়া মুওকুফে মার্কেট পরিচালনা কমিটির মাধ্যমে মালিকদের কাছে এ দাবি জানান তারা।

অন্যদিকে সরকারি চাকুরীজীবি বাদে অন্যান্য পেশার যে সকল মানুষ বিভিন্ন বাসাবাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকছেন, তাদের অনেকেই এখন ঘর থেকে বের হতে পারছেন না। অনেকের আর্থিক সংকটও দেখা দিচ্ছে। তারাও  দূর্যোগকালীন সময়ে তাদের বাড়ি ভাড়া মওকুফ চায়।

এদিকে লক্ষ্মীপুর জেলার দোকানদার ও বাড়ি ভাড়াটিয়ারা যখন ভাড়া নিয়ে দু:চিন্তায় ঠিক একই সময়ে সারাদেশে কয়েকজন বাড়িওয়ালার উদারতার কথা গণমাধ্যমসহ সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। তাদের কেউ কেউ বলেছেন, বাংলাদেশের সব বাড়িওয়ালার এই দুর্যোগের সময় ভাড়াটিয়াদের পাশে দাঁড়ানো উচিত।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com