সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে সেনা টহল জোরদার

লক্ষ্মীপুরে সেনা টহল জোরদার

লক্ষ্মীপুরে সেনা টহল জোরদার

লক্ষ্মীপুরে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সেনাবাহিনী,পুলিশ ও জেলা প্রশাসনের উদ্যোগে যৌথ অভিযান পরিচালনা করা হয়। সোমবার (৬ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর শহরে এই অভিযান পরিচালনা করা হয়। এই অবস্থায় সর্বসাধারণকে জরুরী কাজ ছাড়া বাহিরে বের না হওয়ার অনুরোধ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন ৩৩ আর্টিলারী ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আরেফিন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, ১৭ ফিল্ড আর্টিলারি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান,১৭ ফিল্ড আর্টিলারির মেজর আহসান, লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন, সদর থানার অফিসার ইনচার্জ একেএম আজিজুর রহমান মিঞা সহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আরেফিন বলেন বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারীতে পরিণত হয়েছে, এই ভইরাসের কারনে এখন বাংলাদেশ সবছেয়ে বড় ঝুঁকিতে, করোনা নিয়ে আমরা যুদ্ধ করছি এই যুদ্ধটা কারো একার পক্ষে জয় করা সম্ভব নয় সবাইকে সহযোগিতা করতে হবে। এই যুদ্ধে সবাই স্বপ্রণোদিত হয়ে এগিয়ে আসতে হবে। সবাইকে সামাজিক দূরত্ব এড়িয়ে চলে জরুরী কাজ ছাড়া বাহিরে বের না হতে এবং তাদের বাসায় অবস্থান করার জন্য অনুরোধ জানান এই কর্মকর্তা।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com