সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের কমলনগরে পুকুরের পানিতে ডুবে ইয়াসমিন আক্তার (৭) ও সাইমুন আক্তার (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার চরফলকন ইউনিয়নের মধ্য চরফলকন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তাদের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ইয়াসমিন মধ্য চরফলকন গ্রামের মাঝি বাড়ির আবুল কালামের মেয়ে ও সাইমুন একই এলাকার সিরাজ মাঝির বাড়ি আবুল কালামের মেয়ে।

জানা গেছে, ইয়াসমিন ও সাইমুনের বাড়ি পাশাপাশি। সমবয়সী হওয়ায় প্রতিদিনই তারা একসঙ্গে খেলাধুলা করতো। ঘটনার সময় খেলতে গিয়ে অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে।

চরফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেশে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ায় সবদিকে আতঙ্ক বিরাজ করছে। এরমধ্যে শিশু দুটি মৃত্যুতে এলাকা নিস্তব্ধ হয়ে পড়েছে। তাদের বাড়িতে কান্নার রোল চলছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com