সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চর মার্টিনের আবদুল হাদী মুন্সি সড়কের বেহাল দশা, চলাচলে মানুষের ভোগান্তি

চর মার্টিনের আবদুল হাদী মুন্সি সড়কের বেহাল দশা, চলাচলে মানুষের ভোগান্তি

চর মার্টিনের আবদুল হাদী মুন্সি সড়কের বেহাল দশা, চলাচলে মানুষের ভোগান্তি

সামান্য বৃষ্টিতে কাদামাখা হয়ে যায় লক্ষ্মীপুরের কমলনগরের চর মার্টিন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আবদুল হাদী মুন্সি সড়কটি। এতে চলাচলে বিপাকে পড়েন হাজার হাজার মানুষ। বর্ষা এলে একটু বৃষ্টিপাতেই কর্দমাক্ত হয়ে ওঠে দক্ষিণ চর মার্টিনের হারিছ আহমদের বাড়ি থেকে আলী আহাম্মদ দালাল মসজিদ পর্যন্ত ১কিলোমিটারের এ সড়কটির।

মানুষজনের অভিযোগ, প্রতিবছর বর্ষা এলেই মানুষের ভোগান্তির শেষ থাকে না। অল্প বৃষ্টিতে রাস্তার অবস্থা খারাপ হয়ে যায়। যার কারণে সিএনজি, রিকশা, অটোরিকশা, পাহাড়ট্রলী, ট্র্যাক্টরসহ অন্যান্য যান যান চলাচলের অনুপযোগী হয়ে ওঠে রাস্তাটি।

স্থানীয় বাসিন্দা মোস্তফা মিয়া(৪৭) বলেন, বৃষ্টি হলেই হ্যাক লোদে রাস্তা ভরে যায়। কত বার ড্রেন করে রাস্তা ভালো রাখা যায়? পুরো রাস্তায় মানুষের চলাচলে ভোগান্তি। রাস্তাটা পাকা হইলে আমাদের এত কষ্ট হতো না।

সিরাজুল ইসলাম(৫০) নামের আরেক বাসিন্দা বলেন, প্রত্যেকটা বছর রাস্তার এ অবস্থা হয়। রাস্তা দিয়ে বর্ষাকালে একদমই চলতে ফিরতে পারি না। আমাদের দুর্ভোগের কোন শেষ সীমানা নেই। রাস্তায় অনেক বারই মাটি ফেলা হয়েছে। কিন্তু এতে সমস্যার সমাধান হবে না।

এ প্রসঙ্গে কথা হয় স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম পারভেজের সঙ্গে৷ তিনি জানান, রাস্তাটিতে কয়েকবার মাটি কাটা হয়েছে। রাস্তার এ বেহাল অবস্থার জন্য মাটিকাটা কোন স্থায়ী সমাধান নয়। রাস্তাটিতে নির্বিঘ্নে মানুষের চলাচলের সুবিধার্থে রাস্তাটিকে পাকাকরণের দাবি জানাই। এতে, রাস্তাটির আর এমন অবস্থা হবে না। মানুষেরও ভোগান্তি দূর হবে৷

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com