সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে ৫কি.মি কাঁচা সড়ক পাকা করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

কমলনগরে ৫কি.মি কাঁচা সড়ক পাকা করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

কমলনগরে ৫কি.মি কাঁচা সড়ক পাকা করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

লক্ষ্মীপুরের কমলনগরের চর কাদিরা ইউনিয়নের বটতলি বাজার-নোয়াখালী বর্ডার পর্যন্ত ৫কিলোমিটার কাঁচা সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার (২৪জুন) বিকেলে স্থানীয় চর বসু বাজারে এ মানবন্ধনের আয়োজন করে স্থানীয় চর বসু সমাজকল্যাণ পাঠাগার। এতে অংশ নেন এলাকাবাসী ও সংগঠনের সদস্যরা। এ সময় বিভিন্ন স্লোগান হাতে প্লে – কার্ড নিয়ে রাস্তা পাকা করার দাবি জানান এলাকাবাসীরা।

করোনাকালীন এ সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখেই মানববন্ধন করেন তারা। খানাখন্দে ক্ষতবিক্ষত সড়কটি দিয়ে চলাচলে ভোগান্তি নিয়েই গন্তব্য ফেরেন এখানকার মানুষ ও পথচারীরা।

আয়োজিত এ মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদিন, জামাল উদ্দিন, চর বসু বাজারের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, চরবসু সমাজকল্যাণ পাঠাগারের সভাপতি মিজানুর রহমান, সিনিয়র সহ সভাপতি-আখতার মাহমুদ, সাধারণ সম্পাদক-নাছির উদ্দিন জামশেদ, পল্লী চিকিৎসক মনির হোসেন, স্থানীয় দেলোয়ার হোসেন রোবেল, কামরুল হাসান, রেদোয়ান হোসেন ফয়সাল, আলমগীর মাষ্টার, সেলিম উদ্দীন রমিজ, সোহেল রানা, ফিরোজ আলম, আক্তারুজ্জামান প্রমুখ।

স্থানীয়দের অভিযোগ, দেশ স্বাধীন হবার এত বছর পার হলেও এ এলাকায় পৌঁছছে না সরকারের উন্নয়ন সুবিধা। সড়কটি বর্ষা এলেই সামান্য বৃষ্টিতে কাদামাখা হয়ে যায়। ফলে বেড়ে যায় মানুষের সীমাহীন দুর্ভোগ। জরুরি প্রয়োজনে সড়কটি দিয়ে যানচলাচলে ভোগান্তি চরম হয়ে ওঠে। জরুরি প্রস্রব বেদনায় কাতর কিংবা মুমূর্ষু রোগীদের তাৎক্ষণিক হাসপাতালে নেয়া সম্ভব হয় না এ কারণে।

তবে কমলনগর উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার এ প্রসঙ্গে বলছিলেন, রাস্তাটি আমাদের নজরে আছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, দ্রুত যেন রাস্তাটি পাকা হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com