সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ হয়েছে ডেন্টাল ইউনিট

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ হয়েছে ডেন্টাল ইউনিট

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ হয়েছে ডেন্টাল ইউনিট

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক ডেন্টাল ইউনিট ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে প্রধান অতিথি লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এ সেবার অনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় সরকার ও জাইকার যৌথ অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক ডেন্টাল ইউনিট স্থাপন ও অন্যান্য চিকিৎসা উপকরণ হস্তান্তর করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: কামনাশিস মজুমদারের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা: আবদুল গফ্ফার,  উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল মোমিন, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান।

উদ্বোধনকালে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসাসেবার মান উন্নয়নের জন্য বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন প্রজম্মের চিকিৎসকগণ এ সেবাকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন।

জেলা সিভিল সার্জন ডা: আবদুল গফ্ফার বলেন, করোনা মোকাবেলায় রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খুব ভাল কাজ করেছে। এজন্যে সকল কর্মকর্তা ও কর্মচারীগণকে সাধুবাদ জানিয়েছেন।

ডেন্টাল ইউনিটের উদ্বোধনের ফলে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য দন্ত চিকিৎসার দ্বার উন্মোচিত হলো।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com