সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ দুধ ও ডিম বিক্রয়ের উদ্বোধন

রামগতিতে ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ দুধ ও ডিম বিক্রয়ের উদ্বোধন

রামগতিতে ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ দুধ ও ডিম বিক্রয়ের উদ্বোধন

দেশব্যাপী করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ দুধ ও ডিম বিক্রয়ের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ এলাকায় এ কর্মসুচীর উদ্বোধন করেন রামগতি উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মো. নজরুল ইসলাম, লাইভ স্টক এক্সটেনশন অফিসার ডাঃ মুন, ডেইরী ফার্মার্স এসোসিয়েশনের সদস্য সহ প্রমূখ।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মো. নজরুল ইসলাম জানান, উদ্বোধনী দিনে ২৭০ লিটার দুধ ও ৫০০টি ডিম বিক্রয় করা হয়েছে। প্রতি লিটার দুধের মূল্য ৬০ টাকা ও প্রতি ডিমের মূল্য সাড়ে ৬ টাকা। আমরা এ কার্যক্রমের সাথে ন্যায্যমূল্যে মাংসও বিক্রয় করার জন্য পোল্ট্রি খামারীদের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছি।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিন বলেন, ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম বিক্রয়ের সিদ্ধান্তকে স্বাগত জানাই, এতে করে গ্রাহকরা অতিসহজে হাতের কাছে ন্যায্যমূল্যে দুধ ও ডিম পাবে। ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ দুধ ও ডিম বিক্রয়ের বাস্তবায়নে রয়েছেন রামগতি ডেইরী ফার্মার্স এসোসিয়েশন (আরডিএফএ) ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

উল্লেখ্য: প্রতিদিন এক ঘন্টা করে উপজেলার ৮টি স্থান থেকে ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ দুধ ও ডিম বিক্রয় করা হবে।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com