সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
পরিবারের একমাত্র স্বপ্ন রাজুর মৃত্যুতে রিকসা চালক বাবা বাকরুদ্ধ

পরিবারের একমাত্র স্বপ্ন রাজুর মৃত্যুতে রিকসা চালক বাবা বাকরুদ্ধ

পরিবারের একমাত্র স্বপ্ন রাজুর মৃত্যুতে রিকসা চালক বাবা বাকরুদ্ধ

লক্ষ্মীপুরের রায়পুরের বিশ বছর বয়সী যুবক আরেফিন রাজু। রিকশা চালক বাবার সীমিত আয়ে পাঁচ ভাই বোনের সংসার চলছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে। পরিবারের বড় ছেলে হিসেবে অর্থনৈতিক স্বচ্ছলতার জন্য সৌদি আরব পাড়ি দেয়ার সব ঠিকঠাক থাকলেও চলমান লকডাউন পরিস্থিতিতে চলছিলো অপেক্ষার প্রহর।

রোববার (২মে) সন্ধ্যায় মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে রায়পুর পৌর শহরের কাজী চৌরাস্তা ইসলামিয়া দাখিল মাদ্রাসা এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয় রাজু। সড়কেই পৃষ্ঠ হয় রাজুর পরিবারের ভাগ্য বদলের স্বপ্ন। রাজুর বাবা রিকশা চালক আনোয়ার উল্ল্যাহ ছেলের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

নিহত রাজু চরমোহনা ইউনিয়নের আনোয়ার উল্ল্যাহর ছেলে। এঘটনায় অপর আহত রাজনকে স্থানীয়রা উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রায়পুর থানার ওসি আবদুল জলিল জানালেন, মোটর সাইকেল দুর্ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অপর মোটরসাইকেল আরোহীকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com