সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতিতে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

রামগতিতে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

রামগতিতে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পে উপকারভোগীদের সাথে ঈদ উদযাপন করা হয়।
এ সময় তাদের হাতে প্রধানমন্ত্রীর উপহার (খাদ্য সহায়তা) বিতরণ করা হয়। তাদের জন্য ক্রয়কৃত ঈদের উপহার ছাগল কোরবানি দেয়া হয়। উপকারভোগী সকলকে একযোগে কোরবানির মাংস সম-বন্টন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসনাত খাঁন, ইউপি চেয়ারম্যান নুরুল আমিন এবং মেম্বারগণ ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল মোমিন বলেন, গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পে উপকারভোগী ২৭টি পরিবারের সাথে ঈদ উদযাপন করা হয়। একটি ছাগল কোরবানি দিয়ে ওই পরিবারগুলোর মাঝে মাংস বন্টন করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (খাদ্য সহায়তা) বিতরণ করা হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com