সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 'সেন্ট্রাল অক্সিজেন লাইন' স্থাপন

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘সেন্ট্রাল অক্সিজেন লাইন’ স্থাপন

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘সেন্ট্রাল অক্সিজেন লাইন’ স্থাপন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ এবং সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল গাফ্ফার এর উদ্যোগে এ অক্সিজেন লাইন স্বাপন করা হয়।
সোমবার (২ আগস্ট) শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ এর সহযোগিতায় স্থাপিত অক্সিজেন লাইনটি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মোমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামনাশিস মজুমদার, রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।
এছাড়াও হাসপাতালের ডাক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন, আরএমও ডাঃ আমির ফয়সাল, ঝুলন বড়ুয়া, ডাঃ ফারজানা হক লিজা, ডাঃ সমিক পাল, ডাঃ ঈশিতা সাহা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামনাশিস মজুমদার জানান, হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা সেবার জন্য দেশের শীর্ষস্থানীয় কোম্পানি আবুল খায়ের গ্রুপের সহযোগিতায় ৮ টি গ্যাস সিলিন্ডার পেয়েছি, এতে একসাথে ২০ জন রোগীর সেবা দেয়া সম্ভব হবে, আবুল খায়ের গ্রুপের এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। আরো বিত্তবানদের এধরনের সেবা মুলক কাজে এগিয়ে আসার আহবান জানান তিনি।
এ সময় ১ জন করোনায় আক্রান্ত রোগীর জরুরী অক্সিজেন প্রয়োজন হলে সাথে সাথে অক্সিজেন প্রদান করা হয়।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com