সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
কেউ রাখে না তাঁদের খবর

কেউ রাখে না তাঁদের খবর

লক্ষ্মীপুরের উপকূলীয় উপজেলা রামগতিতে নদী ভাঙনের শিকার হয়ে বিগত ২ বছর আগে আসেন মিলন মোল্লা। এর আগে ৫০ বছর কাটিয়েছেন বরিশালে, তিনি পেশায় পরিচ্ছন্নকর্মী। পরিবারের ৬ সদস্য নিয়ে মানবেতর জিবন-যাপন করছেন তাঁরা। করোনা এমন দুর্দিনে কর্মহীন হয়ে পড়লেও তাদের কেউ খবর রাখেননি বলেন মিলন মোল্লার স্ত্রী বিলকিস বেগম।

তিনি জানায়, পরিবারে দুই ছেলে ও ছেলের বউ নিয়ে বহুত দু:খে কষ্টে চলছে আমাদের জীবন। অনাহারে, অর্ধাহারে চলছে আমাদের অবহেলিত এ সংসার। চারদিকে খাদ্য সহায়তা খবর শুনলেও আমাদের ভাগ্যে তা জুটছে না। দীর্ঘদিন আগে চরগাজী ইউনিয়ন পরিষদ থেকে একটি ঘর পাওয়ার আশ্বাস পেয়েছিলাম। তবে, তা স্বপ্নেই থেকে যাবে মনে হচ্ছে। একটি ঘর পেলে অন্তত মাথা গোজার ঠাঁই হত আমাদের। আমরা বরিশাল থেকে নদী ভাঙনের শিকার হয়ে সবকিছু হারিয়ে এ অঞ্চলে এসেছি।

মিলন মোল্লা জানান, পরিচ্ছন্নকর্মী হিসেবে বিভিন্ন এলাকায় ঘুরে কাজ করে আর কতই আর পাই, অভাব-অনটনের সংসার মোদের। এখন আগের মত কাজ কাম নাই, বহুত কষ্টে চলছে মোদের সংসার।

চরগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন বলেন, মিলন মোল্লার পরিবারের কাগজ পত্র সংগ্রহ করে রেখেছি, ঘরের বরাদ্দ পেলে তাঁদের দেওয়া হবে।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মোমিন বলেন, যে কেউ তাদের বিষয়ে ৩৩৩ ফোন দিয়ে জানালে রেসপন্স টিমের মাধ্যমে তাদের ঘরে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা পৌঁছে যেতো।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com