সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে নারী নির্যাতন মামলার অভিযুক্ত আসামি গ্রেফতার

রামগতিতে নারী নির্যাতন মামলার অভিযুক্ত আসামি গ্রেফতার

রামগতিতে নারী নির্যাতন মামলার অভিযুক্ত আসামি গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগতিতে দায়ের করা নারী নির্যাতন মামলায় মো. দেলোয়ার হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছেন পুলিশ।

সোমবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর পোড়াগাছা গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে একই এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে।

যৌতুকের টাকার জন্য স্ত্রীকে দৈহিক নির্যাতন করত তাই পারিবারিক কলহ ও নির্যাতন সহ্য করতে না পেরে ভিকটিমের ভাই নারী নির্যাতন মামলা দায়ের করেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, যৌতুকের টাকার জন্য স্ত্রীকে দৈহিক নির্যাতন করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ভুক্তভোগী গৃহবধূর ভাই এ নারী নির্যাতন মামলা দায়ের করেন। এ মামলাতেই অভিযুক্ত দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com