সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে মাছ ব্যবসায়ীর অর্থদন্ড

রামগতিতে মাছ ব্যবসায়ীর অর্থদন্ড

রামগতিতে মাছ ব্যবসায়ীর অর্থদন্ড

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে অভিযান চলাকালে ইলিশ মাছ পরিবহন করার দায়ে মোঃ আনোয়ার নামে এক মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট মো. আবুল হাসনাত খান তাকে এ জরিমানার আদেশ দেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসীম উদ্দিন।

এর আগে শনিবার সকাল ৯টার দিকে রামগতি উপজেলার টাংকির ঘাট এলাকা থেকে ওই ব্যবসায়ীকে ৩১ কেজি ইলিশ মাছসহ আটক করে পুলিশ।

দন্ডপ্রাপ্ত মাছ ব্যবসায়ী মোঃ আনোয়ার (২২) রামগতি উপজেলার বড়খেরী এলাকার বাসিন্দা মৃত রুহুল আমিনের ছেলে। পরে, জব্দকৃত ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট মো. আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য: রামগতির মেঘনা নদীতে জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় ২২ দিন সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা ৪ অক্টোবর মধ্য রাত থেকে ২৬ অক্টোবর পর্যন্ত। এ ২২ দিন সকল ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাত করণ ও মজুতের নিষিদ্ধ করা হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com