সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে জালে আগুন

রামগতিতে জালে আগুন

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জালসহ ৩ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

গত রবিবার সন্ধ্যায় উপজেলার রামগতি মাছ ঘাট এলাকায় জব্দকৃত জালে প্রকাশ্যে আগুন দিয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসীম উদ্দিন।

এর আগে দুপুরে উপজেলা মৎস্য দপ্তর ও নৌ-পুলিশ মেঘনা নদীর কয়েকটি পয়েন্টে অভিযান চালিয়ে ওই জালগুলো জব্দ করে।

বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: কামরুজ্জামান জানান, নিষিদ্ধ সময়ে মাছ শিকারের সংবাদ পেয়ে যৌথ অভিযান চালিয়ে ৩ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। তবে, কাউকে আটক করা সম্ভব হয়নি।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসীম উদ্দিন বলেন, সরকারের প্রদক্ষেপ বাস্তবায়ন করতে এ অভিযান চালানো হয়েছে। এধরনের অভিযান বহাল থাকবে বলেও তিনি জানান।

উল্লেখ্য: রামগতির মেঘনা নদীতে জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় ২২ দিন সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা ৪ অক্টোবর মধ্য রাত থেকে ২৬ অক্টোবর পর্যন্ত। এ ২২ দিন সকল ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাত করণ ও মজুতের নিষিদ্ধ করা হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com