সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
স্বর্ণালংকার নিয়ে রামগতি থেকে উধাও কারিগর

স্বর্ণালংকার নিয়ে রামগতি থেকে উধাও কারিগর

স্বর্ণালংকার নিয়ে রামগতি থেকে উধাও কারিগর

লক্ষ্মীপুরের রামগতিতে স্বর্ণের দোকানের কারিগর পলাশ হালদার (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণাংকার চুরির অভিযোগ উঠেছে। গত বুধবার বিকেলে উপজেলার রামগতি বাজারস্থ মীর রোডে কাঁকন স্বর্ণ শিল্পালয়ে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫-২০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে বলে দোকানের মালিক অভিযোগ করেন।

কাঁকন স্বর্ণ শিল্পালয়ের সত্বাধিকারী দুর্লভ সাহা জানান, কারিগর পলাশ হালদার প্রায় দেড় মাস আগে আমার দোকানে কাজ শুরু করেন। প্রতিদিনের মত তাকে দোকানে রেখে আমি দুপুরের খাবার খেতে বাড়িতে আসি, পরবর্তীতে খাবার খেয়ে বিকালে দোকানে গিয়ে দেখি আমার দোকানে সাজানো প্রায় ১৫-২০ ভরি স্বর্ণাংকার তালা ভেঙ্গে লুট করে পলাশ চলে যায়। তাকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। পলাশ আমার সরলতার সুযোগে আমাকে স্বর্বশান্ত করে দিলো।

জানা গেছে, কারিগর পলাশ হালদারের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার সার্করাইল গ্রামে। তার গ্রামের বাড়িতেও খোঁজ করেও মেলেনি তার সন্ধান। এ নিয়ে হতাশায় ভুক্তভোগীর পরিবার।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com