সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে প্রসূতির অস্ত্রোপচার করলো সিভিল সার্জন

রামগতিতে প্রসূতির অস্ত্রোপচার করলো সিভিল সার্জন

রামগতিতে প্রসূতির অস্ত্রোপচার করলো সিভিল সার্জন

প্রসূতির অবস্থার অবনতির খবর পেয়ে লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল গফ্ফার রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অস্ত্রোপচার (সিজার) করেছেন। প্রসূতি রাবেয়া বেগম (২৬) জন্ম দিয়েছেন একটি ছেলে সন্তান।

সোমবার বেলা ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম হয় নবাগত শিশুর। এরআগে রবিবার ওই প্রসূতি প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। প্রসূতি রাবেয়া বেগম রামগতি উপজেলা চর ডাক্তার ৬ নম্বর ওয়ার্ডের হুমায়ন কবিরের স্ত্রী। সন্তান প্রসবের পর থেকে প্রসূতি মা ও নবজাতক সুস্থ্য আছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনাশীস মজুমদার বলেন, ওই প্রসূতীর আগের বাচ্চা সিজারের মাধ্যমে হওয়ায় নরমাল ডেলিভারিতে সন্তান প্রসব করা সম্ভব হয়নি। খবর পেয়ে সিভিল সার্জন ডা. মো. আব্দুল গফ্ফার নিজেই লক্ষ্মীপুর থেকে ছুঁটে এসে অস্ত্রোপচার (সিজার) করেন।

লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল গফ্ফার বলেন, ওই প্রসূতির এমন শারীরিক অবস্থার মধ্যে অন্যত্র নেওয়া ছিল ঝুঁকিপূর্ণ ছিল, তাই খবর পেয়ে রামগতি এসে অস্ত্রোপচার করি। মা ও নবজাতক দু’জনেই সুস্থ্য আছেন।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com