সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতিতে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বীর নিবাসের উদ্বোধন

রামগতিতে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বীর নিবাসের উদ্বোধন

রামগতিতে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বীর নিবাসের উদ্বোধন

মিসু সাহা নিক্কনঃ মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার সকাল ১১টার দিকে উপজেলার চর বাদাম ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা শফি উল্যার বাড়িতে ‘বীর নিবাস’ প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, ‘বীর নিবাস’ নির্মাণে বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন সহ আরও অনেকে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, প্রতিটি আবাসন তৈরির (বীর নিবাস) জন্য ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা ব্যায় হবে।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী বলেন, ২০২১-২২ অর্থ বছরে প্রথম পর্যায়ে রামগতি উপজেলায় ১২ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদেরকে আবাসন তৈরি করে দেওয়া হবে। ২য় পর্যায়ে আরো ৩৩টি আবাসন তৈরি করে দেওয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com