সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতিতে শীর্তাত মানুষের পাশে ইউএনও

রামগতিতে শীর্তাত মানুষের পাশে ইউএনও

রামগতিতে শীর্তাত মানুষের পাশে ইউএনও

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা উপকূলীয় এলাকা চরগাজী ইউনিয়নের ভাসমান জেলে, নদীর পাড়ের অসহায় শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন ইউএনও।

বৃহস্পতিবার সন্ধ্যায় চরগাজী ইউনিয়নে এ বিতরণী কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী বলেন, রামগতি নদী ভাঙন কবলিত হওয়ায় এখানে নিঃস্ব ও দুস্থদের সংখ্যা অনেক বেশি, তাই প্রয়োজনের তুলনায় অনেক কম বরাদ্দ। যার কারণে নিজে তদারকি করে নিজ হাতে প্রকৃতদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করছি। এখন পর্যন্ত প্রায় ৫ শতটি কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নে ৪৭০টি করে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com