সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে ভোক্তা অধিকারের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

রামগতিতে ভোক্তা অধিকারের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

রামগতিতে ভোক্তা অধিকারের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে লক্ষ্মীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকা না থাকা, পুরাতন মূল্য তালিকা রাখা ও নিম্নমানের খাবার তৈরির কারণে এই জরিমানা করা হয়।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার আলেকজান্ডার বাজার ও উপজেলা পরিষদের সামনে অভিযান চালিয়ে লক্ষ্মীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসাইন এসব জরিমানা করেন।

এসময় সাথে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ রিয়াজ উদ্দিন ও পুলিশ সদস্য ।

মূল্য তালিকা না থাকায় ও পুরাতন মূল্য তালিকা রাখার অভিযোগে মধুবন রেস্তোরাঁকে আট হাজার টাকা, মুসলিম হোটেলকে তিন হাজার টাকা, আব্দুল মতিন হোটেলকে দুই হাজার টাকা, ভান্ডারী হোটেলকে তিন হাজার টাকা, ইব্রাহিম ষ্টোর (মুদি দোকান) কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসাইন বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনাকে এ অধিদপ্তর সবসময়ই স্বাগত জানায়। কিন্তু অসাধু ও অনৈতিক যে কোন কাজের ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জিরো টলারেন্স প্রদর্শন করবে। ভোক্তা স্বার্থ সংরক্ষণে অধিদপ্তরের অভিযান চলছে এবং এ ধারা অব্যাহত থাকবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com