সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর সদর উপজেলার মৌলভীরহাটে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন

লক্ষ্মীপুর সদর উপজেলার মৌলভীরহাটে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন

লক্ষ্মীপুর সদর উপজেলার মৌলভীরহাটে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন

লক্ষ্মীপুর সদর উপজেলার তেয়ারীগঞ্জ ইউনিয়নের মৌলভীরহাট বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবি ও কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শামছুল আলম।

সোশ্যাল ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখার ম্যানেজার মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কমলনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম নুরুল আমিন মাষ্টার, রায়পুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আলা উদ্দিন, ভবানীগঞ্জ ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইব্রাহীম শামীম, শাহজালাল ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখার ম্যানেজার মো. হুমায়ুন কবীর, তেয়ারিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ওমর হোসেন ভুলু, সমাজ সেবক আবদুর রহমান প্রমুখ।

মৌলভীরহাট এজেন্ট শাখার সত্ত্বাধিকারী ও লক্ষ্মীপুর জজকোর্টের শিক্ষানবীশ আইনজীবি মো. আনোয়ার হোসেন জানান, গ্রামের মানুষকে আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য মৌলভীরহাট বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা চালু করা হয়েছে। এ ব্যাংক থেকে প্রবাসী, বাজারের ব্যবসায়ী এবং বিভিন্ন ভাতা গ্রহিতারা বিশেষ সুবিধা পাবেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com