সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

রামগতিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

0
Share

রামগতিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রামগতিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ আয়োজন করে।

উপজেলার আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খান, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন মেজু, রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রাহিদ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ফারুক, উপজেলা আ’লীগের সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ।

এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো: নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারী, শিক্ষার্থী, সাংবাদিক সহ প্রমুখ।

মেলায় প্রদর্শনীর মধ্যে ছিল, উন্নত জাতের গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মুরগী, শৌখিন পাখি, প্রাণি প্রযুক্তি, দুগ্ধজাত পণ্য এবং বিভিন্ন উৎপাদিত মাংস প্রক্রিয়াজাত পণ্যের স্টল।

দপ্তরের ২ টি ষ্টল নিয়ে মোট ৩৮ টি ষ্টল নিয়ে চলছে জমজমাট মেলা। আগত অতিথীবৃন্দকে ক্রেষ্ট প্রদান ও প্রাণিসম্পদ প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য: প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি করা, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি করা, ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলার সক্ষমতা সৃষ্টি, বিজ্ঞান ভিত্তিক লালন-পালনের কৌশল অবহিত করা, উন্নত জাতের পশু-পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা ও জনসাধারণের জন্য নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহ নিশ্চিত করাই ছিল এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com