সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে নতুন নয় জন চিকিৎসকের যোগদান

রামগতিতে নতুন নয় জন চিকিৎসকের যোগদান

রামগতিতে নতুন নয় জন চিকিৎসকের যোগদান

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে নতুন ৯ জন চিকিৎসক যোগদান করেছেন। গতকাল সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে ওই চিকিৎসকগণ যোগদান করেন ।

৪২তম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ এ সব মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্র নিয়মিত চিকিৎসাসেবা প্রদান করবেন। বর্তমানে তারা রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে চিকিৎসাসেবা কার্যক্রম চালাবেন। চলতি মাসেই জনসাধারণের সুবিধার্থে গ্রামের সে সব উপ-স্বাস্থ্য কেন্দ্র রয়েছে ওইগুলোতে চিকিৎসাসেবার কাজে জড়িয়ে পড়বেন।

সদ্য যোগদানকৃত চিকিৎসকরা হলেন, ডাঃ মোঃ গোলাম ছারওয়ার, ডাঃ দিপংকর মোদক, ডাঃ মোঃ শাহ আবদুল্যা আল মাসুম, ডাঃ মাহউদ জাহান মাহমুদ, ডাঃ রাইসুল হাসান, ডাঃ ফাতেমা আক্তার, ডাঃ ফয়সাল আহম্মেদ, ডাঃ শামীম মোঃ আফজল, ডাঃ নাহিদা আক্তার। এরমধ্যে নিজ উপজেলার চিকিৎসক রয়েছেন দুইজন।

এই উপজেলায় ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন মিলিয়ে প্রায় ৩ লাখের অধিক জনসংখ্যার বসবাস। এর বিপরীতে রয়েছে উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্স, ২টি উপ-স্বাস্থ্যকেন্দ্র ও ১৮ টি কমিউনিটি ক্লিনিক।

রামগতি উপজেলায় নতুন ৯ জন ডাক্তার পদায়ন করায় চিকিৎসা সেবার মান বহু গুণে বেড়ে যাবে বলে প্রত্যাশা করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামনাশীস মজুমদার।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন দুই সংযোজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com