সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতিতে বিজ্ঞানভিত্তিক মহিষ পালন ও খামার ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন

রামগতিতে বিজ্ঞানভিত্তিক মহিষ পালন ও খামার ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন

রামগতিতে বিজ্ঞানভিত্তিক মহিষ পালন ও খামার ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন

লক্ষ্মীপুরের রামগতিতে বিজ্ঞানভিত্তিক মহিষ পালন ও খামার ব্যবস্থাপনা শীর্ষক তিন দিনব্যাপী খামারী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

রবিবার বেলা ১১টায় বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট এর বাস্তবায়নে ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগীতায় এ আয়োজন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে সুফলভোগী ৫০ জন মহিষ খামারীদের নিয়ে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউটের মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. আশাদুল আলম।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার কোর্স কো অর্ডিনেটরের দায়িত্বে থাকবেন মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রুহুল আমিন।

এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে উপজেলার মহিষ খামারীগণ লাভজনক পদ্ধতিতে খামারে মহিষ লালন পালন, বয়সভিত্তিক বিভিন্ন মহিষের খাদ্য ব্যাবস্থাপনা, কাঁচা ঘাস প্রক্রিয়াজাতকরণ ও ভেজা খড় সংরক্ষণের আধুনিক প্রযুক্তি, গর্ভবতী, প্রসূতী, দুগ্ধবতী ও বাছুরের স্বাস্থ্য ব্যাবস্থাপনা, প্রজনন স্বাস্থ্য ব্যাবস্থাপনা, মহিষের রোগ প্রতিরোধে করণীয়, টিকা প্রদান ও কৃমি মুক্ত করার প্রয়োজনীয়তা ও নিয়মাবলী, কৃমি প্রতিরোধে খামারীদের করনীয় সম্পর্কে জানতে পারবেন। বাংলাদেশে প্রাপ্ত মহিষের জাতসমূহ, দুধালো গাভী মহিষ, আদর্শ প্রজনন উপযোগি ষাঁড় মহিষ নির্বাচন সম্পর্কে খামারীরা সুনিপুণ ধারণা অর্জন করবেন। এছাড়াও খামারীদেরকে সুষম দানাদার খাবার মিশ্রণ প্রক্রিয়া, ইউএমএস, সাইলেজ বানানোর পদ্ধতি হাতে কলমে শেখানো ও ডেমোনেস্ট্রেনের মাধ্যমে জ্ঞান অর্জন করবেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com