সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
মিথ্যার যাঁতাকলে অমূল্য সোনা ফলে / কপালে তবু জোটে, মৃত্যুর নিয্যাস !..... | মে' দিবসের কবিতা | কবি অংকুর চন্দ্র দেবনাথ

মিথ্যার যাঁতাকলে অমূল্য সোনা ফলে / কপালে তবু জোটে, মৃত্যুর নিয্যাস !….. | মে’ দিবসের কবিতা | কবি অংকুর চন্দ্র দেবনাথ

মিথ্যার যাঁতাকলে অমূল্য সোনা ফলে    /  কপালে তবু জোটে, মৃত্যুর নিয্যাস !…..  | মে’ দিবসের কবিতা | কবি অংকুর চন্দ্র দেবনাথ

আহবান

ক্ষুধার কাতরতা কেউ কি বুঝেনা তা
তবুও কেন যুগে যুগে উপহাস
মিথ্যার যাঁতাকলে অমূল্য সোনা ফলে
কপালে তবু জোটে, মৃত্যুর নিয্যাস !

পিতলের ক্যাপসুল নিশানায় নেই ভুল
তর্জনীর টানে যায় প্রাণটা
হাহাকার কিছুদিন শোক-তাপ হয় ক্ষীণ
ভুলে যায় পৃথিবী, অমূল্য দান টা ।

তুলে নে কাস্তে হাতুড়ি সাবাল নে
নিজেদের অধিকারে শান্ দে
ঘামাক্ত কলেবর নেই ভয় নেই ডর
দেখ্ দেখ্ ধূলিমাখা পৃথিবীটা কাঁন্দে !

ওরে সোনা চাঁদমুখ বসে বসে গুনে সুখ
শ্রমিকের শ্রমে করে হেলা
নেমে এসে একবার হাতে নিয়ে দেখ্ ভার
তোর কতোদূর রোদ্দুর বেলা !

ওরে যায় যদি যাক প্রাণ আজ এই আহবান
চিরকাল আমরাই লরব
যতই শোষণ আসে মহাত্রাসে প্রাণ নাশে
তোরা শুনে রাখ, আমরাই পৃথিবী গরব ।

 

অপহৃত সত্তা

ক্লান্ত শ্রমিকের দল সময় নেই একটু জিরোয়
দিনভর তাঁরা ঘামে সারে স্নান
দিনান্তে পাওনা মিটেনা কভু, শুধু অজুহাত
মাধুকরী জীবনটা বেদনায় অম্লান !

জীবিকার উঠোনে উঠে বিবস্ত্রা দেয়াল
চৈত্রের রোদে পুড়ে কাক
অনন্ত ধৈর্য্যের বাঁধ ছিড়ে গেছে সব
অপহৃত সত্তা দিতেছে যে হাঁক

মৃত অক্ষরগুলো জেগে উঠেছে আজ
দিগন্তে বাজে ঘন সাইরেন
ওরে পা চাটার দল পালাতে পাবিনা পথ
হাতুড়ি কাস্তেরা পুনঃ জেগে উঠবেন ।

 

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com