সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতিতে সরকারী কলেজ শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন

রামগতিতে সরকারী কলেজ শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন

রামগতিতে সরকারী কলেজ শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন

ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে কর্মরত সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলা ও কটুক্তির প্রতিবাদে লক্ষ্মীপুরের রামগতিতে কর্মবিরতি ও মানববন্ধন করেছে কলেজ শিক্ষকরা।

আজ রবিবার বেলা ১১টার দিকে আ স ম আবদুর রব সরকারি কলেজের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ব্যানারে এ মানববন্ধন ও ঘন্টব্যাপী কর্মবিরতি পালন করেন তাঁরা। এসময় শিক্ষকরা কর্মস্থলে নিজেদের জীবনের নিরাপত্তা দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আ স ম আবদুর রব সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুল আমীন খান সহ একই কলেজে কর্মরত অন্যান্য শিক্ষকরাও কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে শিক্ষকরা ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকদের লাঞ্ছনা ও কটুক্তির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই নেক্কারজনক ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। একই সাথে এমন অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের জোর দাবী জানান তাঁরা।

প্রসঙ্গতঃ গত ৮ জুন বুধবার ময়মনসিংহের গফরগাঁও সরকারী কলেজে অনার্স ও এইচএসসি পরীক্ষার্থীদের ফরম ফিকে কেন্দ্র করে ওই কলেজে হামলা, ভাংচুর ও শিক্ষকদের মারধরসহ অবরুদ্ধ করে রাখে সন্ত্রাসীরা।

শিক্ষা ও ক্যারিয়ার আরও সংবাদ

জুনিয়র ক্রেডিট অফিসার ও ক্রেডিট অফিসার নিচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)

মাধ্যমিক শিক্ষায় বড় সংস্কারের প্রস্তাব: ৫ বিষয়ের বেশি পাবলিক পরীক্ষা নয়

৩৬ বছরের শিক্ষকতা শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা

এসএসসির কেন্দ্র পরিবর্তন করায় লক্ষ্মীপুর জেলাব্যাপি অভিভাবকদের মাঝে ক্ষোভ, শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুর-নোয়াখালী-ফেনীর ১ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

রামগতি আহমদিয়া কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com