সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতিতে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রামগতিতে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রামগতিতে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মুহাম্মদ আবু সায়েদকে সভাপতি ও মোমিন উল্যাহকে সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে শরিফ হোসেন চৌধুরীকে পদে মনোনিত করা হয়।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের মাধ্যমে মেয়াদ উত্তীর্ণ কমিটির অবসান হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ফারুক, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজিজুর রহমান, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি কামাল উদ্দিন ওসমান, সাধারণ সম্পাদক সোহেল সামাদ।

উক্ত সম্মেলনের প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ সামছুদ্দীন মাসুদ। এসময় উপজেলার সকল বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন উপস্থিত ছিলেন।

মিসু সাহা নিক্কন/22

শিক্ষা ও ক্যারিয়ার আরও সংবাদ

জুনিয়র ক্রেডিট অফিসার ও ক্রেডিট অফিসার নিচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)

মাধ্যমিক শিক্ষায় বড় সংস্কারের প্রস্তাব: ৫ বিষয়ের বেশি পাবলিক পরীক্ষা নয়

৩৬ বছরের শিক্ষকতা শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা

এসএসসির কেন্দ্র পরিবর্তন করায় লক্ষ্মীপুর জেলাব্যাপি অভিভাবকদের মাঝে ক্ষোভ, শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুর-নোয়াখালী-ফেনীর ১ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

রামগতি আহমদিয়া কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com