সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতির মেঘনা নদীতে ভেসে আসা মৃত ডলফিন উদ্ধার

রামগতির মেঘনা নদীতে ভেসে আসা মৃত ডলফিন উদ্ধার

রামগতির মেঘনা নদীতে ভেসে আসা মৃত ডলফিন উদ্ধার

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী এলাকায় মেঘনা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ-পুলিশ। পরে মৃত ডলফিনটিকে মাটিতে পুতে ফেলার সিদ্ধান্ত নেয় নৌ-পুলিশ।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্রায় ৫০ কেজি ওজনের সাড়ে চার ফুট লম্বার ডলফিনটি উদ্ধার করা হয়।

বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ফেরদৌস আহম্মদ বলেন, বেলা সাড়ে ১১টার দিকে নৌ পুলিশ ফাঁড়ি সংলগ্ন মেঘনা নদীতে একটি মৃত ডলফিন ভাসতে দেখা স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে সেটিকে উদ্ধার করে তীরে আনা হয়। বিষয়টি স্থানীয় প্রশাসন ও মৎস্য দপ্তরকে অবহিত করলে ডলফিনটিকে মাটিতে পুতে ফেলার সিদ্ধান্ত দেওয়া হয়।

অসুস্থ হয়ে ডলফিনটি মারা যেতে পারে বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম বলেন, ‘ডলফিন জীবিত উদ্ধার হলে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হতো। যেহেতু মৃত সেজন্য ডলফিনটিকে মাটিতে পুতে ফেলার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।’

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com