সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতিতে সুফলভোগীদের মাঝে মুরগী বিতরণ

রামগতিতে সুফলভোগীদের মাঝে মুরগী বিতরণ

রামগতিতে সুফলভোগীদের মাঝে মুরগী বিতরণ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১২৫ জন সুফলভোগীর মাঝে ২০টি করে মোট ২ হাজার ৫০০ টি মুরগীর বাচ্চা বিতরণ করা হয়।

আজ বুধবার (২৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে চর পোড়াগাছা, চর আলগী, চর আবদুল্যা ও চর বাদাম ইউনিয়নের সুফলভোগীর মাঝে ওই মুরগীগুলো বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো: নজরুল ইসলাম।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো: নজরুল ইসলাম বলেন, ইতোমধ্যে ২০১৮-২০১৯ অর্থ বছরে বরাদ্দ হওয়া উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ উপজেলায় ১ হাজার ৫০ জন সুফলভোগী পরিবারকে ২০টি করে মোট ২১ হাজার মুরগী, ১ হাজার ৭৫০ জন সুফলভোগী পরিবারকে ২০টি করে মোট ৩৫ হাজার হাঁস এবং ৭০০ সুফলভোগী পরিবারকে ৩টি করে মোট ২ হাজার ১০০টি ভেড়া বিতরণের লক্ষ্যমাত্রা ছিল। সর্বশেষ আজ ৪টি ইউনিয়নের ১২৫ জন সুফলভোগীর মাঝে ২০টি করে মোট ২ হাজার ৫০০ টি মুরগীর বাচ্চা বিতরণের মধ্য দিয়ে হাঁস-মুরগী ও ভেড়া বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com