সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা

মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা

মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা

লক্ষ্মীপুরের রামগতিতে প্রজনন মৌসুমে মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা ও ইলিশ সংরক্ষণে জেলেদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার শেখ রাসেল ব্রিজঘাট ও এরআগে টাংকীর ঘাটে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) ফেরদৌস আহম্মদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, ইউপি মেম্বার, জনপ্রতিনিধি, সুধীজন, গণ্যমান্য ব্যক্তি, আড়ৎদার, মৎস্যজীবী, পুলিশ সদস্য, উপজেলা মৎস্য বিভাগের কর্মচারী উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা বলেন, সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাত করণ ও মজুতের নিষিদ্ধ করা হয়েছে। জেলেদের সচেতন করার জন্য নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিংসহ সকল ধরনের প্রচারণা অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন । এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রতিদিন নদীতে মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হবে। এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত প্রতি জেলেকে ৪০ কেজি হারে খাদ্য সহায়তা দেওয়া হবে।

সভায় মৎস্যজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষ সরকার ঘোষিত ৭ অক্টোবর থেকে ২২ দিনের মা-ইলিশ রক্ষার অভিযান সফল করতে এ মাছ আহরণ ও বিপণন থেকে বিরত থাকতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন।

উল্লেখ্য: রামগতির মেঘনা নদীতে জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় ২২ দিন সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা আগামী ৭ অক্টোবর মধ্য রাত থেকে ২৮ অক্টোবর পর্যন্ত। এ ২২ দিন সকল ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাত করণ, মজুত ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com